কবিতা রস বিতান (ক,র,বি,)
শারদা পূজা ২
--ভূপেন্দ্র দাস ।
প্রকৃতিকে শান্ত মনে হয়।
মন্দ বায়ু গন্ধে আমোদিত করেছে,
শরতের ফোটা ফুলরাশি।
পথের ধারে গাছ তলে দেখা যায়
ঝরে পড়া শিউলির হাসি।
আরো কিছু ফুল পড়ে আছে,
দেখা যায়, ঘরের বারান্দায়!
সকলের সেই ফুলের গন্ধ
ভোগের ফলে, মন ভরে যায়।
শাস্ত্রকথার সিদ্ধান্তে জানে সবে,
সনাতনী শারদ পূজা শরতে হয়,
প্রতি বছর মা আসে; জাগরণে
বিবেচিত, ভক্ত মনের ভাব;
আগমনে মা হাসছে এখনে।
আনন্দিত ভক্তগণ করে কৃপা লাভ।
তিনদিন পূজা হয়, ভিন্ন উপাচারে,
ভক্তগণ পূজে তারে, ভক্তি-উপবাসে,
দশমিতে বিদায়ের বেদনা কারণে,
মা কোথায় চলে যায়? বিজ্ঞেরা প্রকাশে,
এখানেও শাস্ত্রকথা বলে; যথা--
দক্ষরাজমেয়ে যাবে, শিবের কৈলাশে।
সনাতনী রীতি অনুসারে,
শরতে শারদ পূজা, প্রতি বছর আসে।
----------<+>----------
মন্দ বায়ু গন্ধে আমোদিত করেছে,
শরতের ফোটা ফুলরাশি।
পথের ধারে গাছ তলে দেখা যায়
ঝরে পড়া শিউলির হাসি।
আরো কিছু ফুল পড়ে আছে,
দেখা যায়, ঘরের বারান্দায়!
সকলের সেই ফুলের গন্ধ
ভোগের ফলে, মন ভরে যায়।
শাস্ত্রকথার সিদ্ধান্তে জানে সবে,
সনাতনী শারদ পূজা শরতে হয়,
প্রতি বছর মা আসে; জাগরণে
বিবেচিত, ভক্ত মনের ভাব;
আগমনে মা হাসছে এখনে।
আনন্দিত ভক্তগণ করে কৃপা লাভ।
তিনদিন পূজা হয়, ভিন্ন উপাচারে,
ভক্তগণ পূজে তারে, ভক্তি-উপবাসে,
দশমিতে বিদায়ের বেদনা কারণে,
মা কোথায় চলে যায়? বিজ্ঞেরা প্রকাশে,
এখানেও শাস্ত্রকথা বলে; যথা--
দক্ষরাজমেয়ে যাবে, শিবের কৈলাশে।
সনাতনী রীতি অনুসারে,
শরতে শারদ পূজা, প্রতি বছর আসে।
----------<+>----------












