কবিতা রস বিতান (ক,র,বি,)
অনুতাপী
----ভূপেন্দ্র দাস ।
সুতায় গাঁথি কথার মালা;
মন কাননের কুসুম-কলি।
হারানো সেই দিনের কথা,
সুখের দুখের স্মৃতি-গুলি।
অম্বরে ওই মেঘের মত,
ঘুরে বেরায় হিয়া' কূলে।
লোচন-লোতক ঝরে কেবল,
শ্রাবণ বারি ধারা চলে।
যখন তুমি চলে গেলে,
আমার জীবন শূন্য করে!
ব্যথা ভারে আপনারে,
বন্দি বোধি অন্ধ' ঘরে।
কী আর করা, আপন হারা,
কাতর হিয়ার করুণ গতি!
নিশি যাপি অনুতাপী;
আঁধার যুঝি নিভলে বাতি!
আঁখির পাতে ঘুম আসেনা;
জাগরণে যাপন রাতি!
মনের কথা বলন বৃথা;
শোনার তরে নেইতো সাথী।
যে কথাটি যায়না বলা,
রুচি প্রকাশ প্রেক্ষাপটে;
চৈতালির ওই বৈতালিকে,
ছল শায়িতার ঘুম কি টুটে?
মাধুর্য-রস মনের কথা,
হয় বিনিময় সঙ্গোপনে।
মুখের বাকে বিরল, যথা--
লেনাদেনা আঁখি-বাণে।
সুখের স্মৃতি হয়না ইতি!
উড়ন্ত মেঘ হিয়া কোণে।
সুখ সলিলে সিনান হেতু,
কাল যাপি তাই নিরজনে।
--------------<+>--------------








0 comments:
Post a Comment