Tuesday, 20 December 2016

অভিসারিকা

কবিতা রস বিতান (ক,র,বি,)

অভিসারিকা
--- ভূপেন্দ্র দাস।


সন্ধ্যা কালে বন্ধু এলে, 
বৃষ্টি হলে, সারাটি রাত; 
সঙ্গ সুখী, রস-খেলা,
সাঙ্গ করি', হতে প্রভাত।
সুখ-দায়ী উষা কালে--
মাঠে গেলে ভালো হতো।
নিশির শেষে, শিশির হেসে,
চরণ যুগল ধোয়ে দিত।
তোমায় দেখে, পূব আকাশে,
তরুণ ভানু, হেসে নিত।
পাখি শাখে, বলত ডেকে,
অলি কলি পুলকিত।
জাগরণে রাত যাপনে;
সখি তুমি, সুখে ভূত!
------------০০০-------------



0 comments:

Post a Comment