Monday, 9 January 2017

চিত্ত ব্যথা

কবিতা রস বিতান (ক,র,বি,)
চিত্ত ব্যথা
                      --- ভূপেন্দ্র দাস।

অতীত কথা, হয়কি মনে!
সখী, তোমার নতুন ঘরে?
পুরাণ সাজে, হয়কি সাজা?
নবীন সখার সুখের তরে!
নতুন সাজের আয়োজনে,
সেই সাজে কি, সাজাও তা'রে?
মনের মতন, করে যতন;
সাজিয়েছ যেমন মোরে?
হয় কি তেমন, ফুল তোলা আর!
ভুঁইচাপা, জুঁই, বকুল বাগে?
ফুল তোলিতে বেলা যেত;
মা ডাকিত, উচ্চ রাগে;
ক্ষুণ্ন মনে, বলতে তখন,
এইতো এলেম, একটু আগে!
অনিচ্ছাতে, ঘরে যেতে;
চাইতে তুমি, আমার পানে।
ব্যথার করুণ রাগ বাজিত!
তোমার কাজল আঁখির কোণে।
আজি, সখী, আমি সুখী!
তুমি সুখে আছো শুনে।
নিত্য খেলার, বিত্ত রাজি;
সাধের সকল আয়োজনে!
ধুলায় গড়ায়, অবহেলায়;
কাঁদে কেবল নিরজনে!
তোমার পায়ের, নূপুর ধ্বনি,
কল্পনাতে কেবল শুনে।
----------<+>----------



0 comments:

Post a Comment