Wednesday, 11 January 2017

মধুর প্রেম

কবিতা রস বিতান (ক,র,বি,)
মধুর প্রেম
----ভূপেন্দ্র দাস ।

প্রেমের নামে, গায় অপবাদ!
পায়নি যা'রা, প্রেমের স্বাদ!
মিলন হলে দু'টি মনে,
কাল কাটাবে, একই সনে!
অপকথা বলে যা'রা,
পাড়া ঘুরা, কর্মী তা'রা।
মন্দ কথা! ছন্দ করে;
প্রকাশ করে, প্রেমের তরে!
দুই মনে, এক মন হলে;
হয়না বিয়োগ, কোন কালে।
মনের সাথে মন মিশে রয়;
দূর বসতে, বিয়োগ না হয়।
কল্পনাতে, প্রেম কথা কয়!
তাই, বিরহে প্রেম মধুময়।
--------------<+>--------------


0 comments:

Post a Comment