Wednesday, 4 October 2017

দু'টি কবিতা


কবিতা রস বিতান (ক,র,বি,) 
দু'টি কবিতা 
-- ভূপেন্দ্র দাস। 
সিন্দুকে না; সোনা মিলে, 
ছাইয়ের ভিতর খুঁজলে। 
সোনা, মানিক, কম-বেশী, 
অর্জন হয়, করণীয় বুঝলে। 
সোনা অর্জন হয় না, জীবনে 
উদাসী নিষ্কর্মা সাজলে। 
--------<+>-------- 
তোমার অবহেলায় যদি, 
সোনা, থাকে ধুলায় পড়ে! 
রূপাকে যত্ন করে রাখো; 
লোহার সিন্দুকে ভরে! 
সোনার কি মূল্য কমে যায়? 
তা'তে রূপার কি মূল্য বাড়ে?
----------<+>---------- 

0 comments:

Post a Comment