কবিতা রস বিতান (ক,র,বি,)
"নিয়তির বিধান"
-- ভূপেন্দ্র দাস।
হৃদয়কে একটি বাদ্যযন্ত্রের সাথে তুলনা করে,
বলা যায়, এতে যত রকম সুর বাজে,
তার মধ্যে সবার কাছে,
সবচাইতে প্রিয়, ভালোবাসার সুর।
কিন্তু এই যন্ত্রটি কোনও কারণে,
একবার ভেঙে গেলে, জীবনের প্রয়োজনে,
এটিকে আবার জোড়া লাগানো হলেও, এতে আর
আগের মতো মধুর সুর আশা করা যায় না।
কারণ ভাঙা টুকরোগুলো,
পরস্পরের সাথে জোড়া হয় মাত্র, এক হয় না।
তাই মধুর সঙ্গীত সাধনে, হৃদয় নামক বাদ্যযন্ত্রে,
পুরানো ব্যথাটি চাগাড় দিয়ে ওঠে!
এটাই "নিয়তির বিধান"।
------------<+>------------







0 comments:
Post a Comment